ঢাকায় নিযুক্ত হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এক ভিডিও বার্তায় বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন করেনাভাইরাস সংক্রমণ এড়াতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের জন্য দেশটির।

সোমবার ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের ফেসবুক পেইজে এক ভিডিওতে এমন নির্দেশনা দেন হাইকমিশনার।

ভিডিও বার্তায় হাইকমিশনার বলেন, আমরা এখন জানি, কোভিড-১৯ বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। আমরা যেখানেই থাকি না কেন আমাদের সবার জন্য এই সময়টি অনিশ্চয়তার এবং চ্যালেঞ্জিং।

বাংলাদেশে বর্তমানে যেসব ব্রিটিশ নাগরিক আছেন তাদের অবগতির জন্য বলছি, আপনি যদি সম্প্রতি যুক্তরাজ্যসহ যে কোনোকোভিড-১৯ আক্রান্ত দেশ থেকে এসে থাকেন তহলে আপনাদের ১৪ দিনের জন্য সমাজ ও পরিবারের সংস্পর্শ এড়িয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বার্তায় ডিকসন বলেন, বাংলাদেশ সরকার কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। ব্রিটিশ নাগরিকসহ দেশটিতে সম্প্রতি আগত সকল ব্যক্তি যেন কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলে তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ কাজ করছে।

বিশ্বব্যাপী মহামারি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ১৭ মার্চ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের সকল দেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের অতি প্রয়োজন ছড়া আন্তর্জাতিক ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন বলেন হাইকমিশনার।

এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের একটু চিন্তা-ভাবনা করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত বলেও মনে করেন তিনি।

বার্তায় হাইকমিশনার আরও বলেন, আপনার অবগতির জন্য বলছি, ফ্লাইটের সংখ্যা প্রতি মুহূর্তে কমছে। বর্তমানে বাংলাদেশ থেকে চালু থাকা রুটগুলো হচ্ছে লন্ডন, ম্যানচেস্টার, হংকং, চীন এবং থাইল্যান্ড। আগে গাল্প অঞ্চলে প্রধান প্রধান রুটগুলো বাংলাদেশ ও যুক্তরাজ্যের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যবহৃত হতো, কিন্তু এই মুহূর্তে এমন ফ্লাইট আর সচল নেই।

তিনি বলেন, এই সব সচল ফ্লাআটের তথ্য খুব দ্রুত পরিবর্তন হয়ে যেতে পারে।

ভিডিও বার্তায় দূতাবাসের করণীয় জানিয়ে ডিকসন বলেন, বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা এবং সুব্যবস্থা নিশ্চিত করা।

তাই আমরা বাংলাদেশ সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিবিড়ভাবে কাজ করছি।

আমরা বাংলাদেশে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করার অনুরোধ করছি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930