নির্মাণাধীন একটি ভবন থেকে মাথায় ইট পড়ে বাহাদুর মিয়া ব্যাপারী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় । আজ রোরবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাহাদুর রংপুরের বদরগঞ্জ উপজেলার কচুয়া পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাহাদুরের সহকর্মী আশরাফুল জানান, সকালের দিকে বাহাদুর নির্মাণাধীন ভবনের নিচে কাজ করছিলেন। এ সময় উপর থেকে কিছু নির্মাণসামগ্রী তার ওপরে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বাহাদুরের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930