ভয়াহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় । আজ সকালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর প্রেস উইং পৃথকভাবে এ তথ্য জানিয়েছে।

শোকবার্তায় প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031