এখন সেই বিখ্যাত সংস্থা তাঁর জন্য বিশেষ জুতা তৈরি করছে যাতে তাঁরই নাম লেখা। এমনটাই বললেন ভারতের নারী অ্যাথলেট হিমা দাস। এর নাম সময় এভাবেও বদলে যায়! একসময় কম দামি জুতোর উপর লিখতেন জুতা প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাডিডাস’- ।

ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে হিমা শোনালেন জীবনের সেই কঠিন দিনগুলোর কথা। ২০ বছর বয়সী হিমা বলেন, ‘আমি যখন দৌঁড় শুরু করি, তখন খালি পায়েই দৌঁড়াতাম। প্রথমবার জাতীয় প্রতিযোগিতায় নামার সময় বাবা স্পাইক দেওয়া জুতা কিনে এনেছিল। ওটা ছিল একেবারেই সাদামাটা দৌড়ানোর জুতা। আমি তাতে নিজের হাতে ‘অ্যাডিডাস’ লিখেছিলাম। কপালে কী থাকে তা কি কেউ জানে। অ্যাডিডাস এখন নিজেই জুতা বানিয়ে তাতে আমার নাম লিখে দিচ্ছে।’

২০১৮ সালে ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে সোনা জিতেছিলেন হিমা। তারপরই তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এই ব্র্যান্ডের। তখন থেকেই তাঁর নামে জুতা তৈরি করতে থাকে এই সংস্থা। হিমা জানান, দু’বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস থেকে সাফল্যের পর আসামে ফেরার সময় গুয়াহাটি বিমানবন্দরে জনতার অভ্যর্থনায় অভিভূত হয়ে পড়েছিলেন তিনি।

হিমাকে অনেকের অনুপ্রেরণা হিসেবে চিহ্নিত করেন সুরেশ রায়না। পরে তিনি টুইটও করেন, ‘শুধু আমি একাই নই, আর যাঁরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাঁরা সবাই নিশ্চিতভাবেই তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। তুমি সমস্ত মেয়েদের কাছে রোল মডেল।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031