ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাংলাদেশি এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম বাদল মুচি (১৫) সুনামগঞ্জের তাহিরপুরে ।

বৃহস্পতিবার দুপুরে সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশন এলাকাতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাদল মুচি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের কাচকা মুচির ছেলে।

তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তের ওপার থেকে বাংলাদেশে ঝুমা এন্টারপ্রাইজের মালিক রাজন পালের কয়লা নিয়ে বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে কয়লাবাহী ট্রাকটি বাংলাদেশে প্রবেশ করে। দুপুর দেড়টার দিকে জিড়ো পয়েন্ট থেকে রাজন পালের বড়ছড়া কয়লা ডিপোতে নিয়ে যাওয়ার সময় কয়লাঘাট নামক স্থানে শিশুটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728