ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব আগামীতে আরও সুদৃঢ় হবে মন্তব্য করে মেয়র আ জ ম নাছির উদ্দীন ভারতে যাওয়ার ভিসা পদ্ধতি সহজতর করার ওপর গুরুত্বারোপ করেছেন।

রোববার (০২ জুলাই) বিকেলে নগর ভবনে চট্টগ্রামের ভারতীয় দূতাবাসে নিযুক্ত সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান।

মেয়র বলেন, চট্টগ্রামের সাথে ভারতের বহু প্রদেশের ব্যবসা-বাণিজ্য, যাতায়াত, ভ্রমণ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ রয়েছে। প্রতিদিন চট্টগ্রাম থেকে প্রচুর মানুষ ভারস সফরে যাচ্ছেন।

সাক্ষাতে সহকারী হাইকমিশনার জিটুজি সিস্টেমে এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে এলইডি সড়ক বাতি প্রজেক্ট বাস্তবায়নে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন।

তিনি চট্টগ্রামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালনকালীন সিটি মেয়রের সহযোগিতার জন্য মেয়রকে ধন্যবাদ দেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড ভারতীয় সহকারী হাইকমিশনারকে অবগত করা হয়।

মেয়র মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তিদান ও মুক্তিযোদ্ধাদের জন্য অ্যাম্বুলেন্স প্রদানের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের সুপ্রতিবেশী ও অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারত। ভারতের সাথে বাংলাদেশের সুপ্রাচীন কাল থেকেই বন্ধুত্বের মেলবন্ধন, সংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক আছে।

এ সময় ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হারুন উর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031