ভারতীয় সাংবাদিক প্রিয়া রামানি জামিন পেয়েছেন । সাবেক মন্ত্রী এমজে আকবরের করা মানহানির মামলায় আজ সোমবার দিল্লীর বিচারিক আদালত তার জামিন মঞ্জুর করেন। আগামী ৮ মার্চ তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছর অক্টোবরে দেশের কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর মানহানির মামলায় আসামি করা হয় প্রিয়া রামানিকে। তখন ভারতজুড়ে চলছিল #মি টু ঝড়। নানা জনের বিরুদ্ধে অভিযোগ তোলা অন্যান্য নারীর সাথে প্রিয়া রামানি এম জে আকবরের বিরুদ্ধে তার ওপর যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তোলেন। অভিযোগ অস্বীকার করলেও পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আকবর। এরপর রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি।

এদিকে নিজের মুক্তির বিষয়ে আশাবাদী সাংবাদিক প্রিয়া রামানি।

তিনি বলেন, আগামী ১০ এপ্রিল আমার বিরুদ্ধে পরবর্তী অভিযোগ গঠনের দিন। এরপর আমার গল্প বলার পালা। আমার মুক্তি হবে, এটাই সত্য।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930