আলোর দিশা একদিকে ঘোর অন্ধকার, আর অন্যদিকে সেই অন্ধকারের মধ্যে । বুধবার শেষ হওয়া চব্বিশ ঘণ্টায় ভারতের করোনা পরিস্থিতি ঠিক এই রকম। বুধবার ভারতে আক্রান্তের সংখ্যা প্রথমবার দশহাজার ছাড়িয়ে গেছে। ঠিকঠাক হিসেব অনুযায়ী সংখ্যাটি দশহাজার ন’শো এগারো। মোট আক্রান্তের সংখ্যা দু লক্ষ সাতাশি হাজার পঁচিশ জন। একদিনে মৃতের সংখ্যাও তিনশো ছাড়িয়ে প্রথমবার তিনশো ঊনষাট। কিন্তু এই অন্ধকারের মধ্যে আলোর রেখা। এই প্রথম ভারতে করোনা মুক্ত হওয়ার সংখ্যা আট হাজার এর গণ্ডি ছাড়ালো।

বুধবার সুস্থ হয়েছেন আট হাজার একশো পাঁচ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, ভারতে এখন এক্টিভ কেস এর থেকে সুস্থতার সংখ্যা বেশি। তাদের দেয়া হিসেব অনুযায়ী ভারতে এক্টিভ কেস এর সংখ্যা এক লক্ষ তেত্রিশ হাজার ছশো দুই। আর সুস্থ হয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো তিরাশি জন। শতাংশের হিসাবে ৪৮.৮৮ শতাংশ সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রকের দাবি। শহর কলকাতার ক্ষেত্রে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। এ ব্যাপারে দক্ষিণ কলকাতা হারিয়ে দিয়েছে উত্তর কলকাতাকে। যেহেতু এখন কোন বাড়িতে কারোর করোনা হয়েছে প্রকাশ পেলেই সেই বাড়িটি এবং সংলগ্ন একটি ছোট এলাকা কন্টেনমেন্ট জোনের তালিকাভুক্ত হচ্ছে তাই অনেক সরকারি ভবনও এই আওতায় পড়েছে। পুলিশ ট্রেনিং স্কুল, গড়ফা থানা এর প্রকৃষ্ট উদাহরণ। খোদ মমতা বন্দোপাধ্যায়ের পাড়ায় অনেকগুলো কন্টেনমেন্ট জোন। কলকাতায় মোট জোনের সংখ্যা ন’শো দশ। বেশিরভাগই দক্ষিণে। তবে, মহানগরীতে একটিই স্বস্তি জাগানোর খবর, মৃতের সংখ্যায় বৃদ্ধি নেই।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031