ভারত মিয়ানমার থেকে আসা প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা করছে। এজন্য টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে। ভারত সরকারের এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রাজ্যগুলি থেকে তথ্য আসার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্যে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করবে কেন্দ্র। ততদিনে রোহিঙ্গারা যেন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সে জন্য তাদের গতিবিধির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ওপরও।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে অবৈধভাবে ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করছেন। সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে জম্মু-কাশ্মিরে। এরপরেই রয়েছে তেলঙ্গানায়। জম্মুর বিজেপি সাংসদ যুগল কিশোর অভিযোগ করে বলেন, তার রাজ্যে অন্তত ১৫-২০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। এদের কেউ কেউ কাশ্মিরের সেনা ছাউনিতে হামলার সঙ্গেও জড়িত বলে অভিযোগ উঠেছে।

জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে সে রাজ্যে গ্রেফতার হয়েছে একাধিক রোহিঙ্গা। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানোর দাবি তোলেন ওই সাংসদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান, এ দেশে রোহিঙ্গাদের একাংশ নানা অপরাধমূলক কাজে যুক্ত।

তারা আধার, ভোটার কার্ড জোগাড় করেছেন বা করার চেষ্টা করছেন বলে জানতে পেরেছে কেন্দ্র। রিজিজু বলেন, ভারত রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেয়নি। এভাবে নাগরিকত্ব জোগাড়ের চেষ্টাও আইনত অপরাধ। বিজেপি সভাপতি অমিত শাহও বলেন, রোহিঙ্গারা অনুপ্রবেশকারী, শরণার্থী নন। সুপ্রিম কোর্টে ওই অবস্থান জানিয়ে দিয়েছে সরকার।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930