ভারত দুইটি উইকেট হারালেও ঝড়ের গতিতে রান তুলছে। রোহিত শর্মা ও লোকেশ রাহুল মারমুখী ব্যাট করছেন। নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে এখন বাংলাদেশের দেয়া ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দলীয় সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান।

ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের তৃতীয় ওভারে সাকিব আল হাসানের বলে আরিফুল হকের হাতে ক্যাচ হন শিখর ধাওয়ান। সাত বল খেলে দশ রান করেন তিনি। দলীয় ৩২ রানেই দ্বিতীয় উইকেট হারায় তারা। ইনিংসের চতুর্থ ওভারে রুবেল হোসেনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন সুরেশ রায়না। তিন বল খেলে শূন্য রান করেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান হাফ সেঞ্চুরি করেন। ৫০ বল খেলে ৭৭ রান করেন তিনি। এই রান করার পথে সাতটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার চতুর্থ হাফ সেঞ্চুরি।

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ বল খেলে ২১ রান করেন। সাত বল খেলে ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল চার ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ১টি ও জয়দেব উনাদকাত ২টি করে উইকেট নেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031