ভারত কাশ্মীরের বর্তমান সঙ্কট থেকে বিশ্ববাসীর নজর সরাতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে হুমকি দিচ্ছে । এই অভিযোগ করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। এ সময় তিনি ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভারত যদি কোনো রকমের ভুল পদক্ষেপ নেয় তাহলে গত ২৭ ফেব্রুয়ারির চেয়ে কঠিন জবাব দেয়া হবে।

শুক্রবার সকালে পর পর কয়েকটি টুইটার পোস্টে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এ হুঁশিয়ারি দিয়েছেন। ভারতের এক সেনা কর্মকর্তার অভিযোগ ও হুমকির জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতের চিনার কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধিলোন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘কাশ্মীরে শান্তি নস্যাতের চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু যারা শান্তি নষ্টের চেষ্টা করবে তাদেরকে নির্মূল করা হবে।’

জেনারেল ধিলোনের অভিযোগ নাকচ করে পাক সেনা কর্মকর্তা জেনারেল গফুর বলেন, ভারতীয় সেনা কর্মকর্তার এ অভিযোগ ডাহা মিথ্যা। তারা কাশ্মীরের পরিস্থিতি ও বর্বরতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে দেয়ার জন্যই যুদ্ধের হুমকি দিচ্ছে।

তিনি প্রশ্ন করেন, পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ কাশ্মীরে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের সামরিক পার্যবেক্ষকরা যেতে পারে, সেভাবে কী তারা ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে যেতে পারবে?

টুইটার পোস্টে জেনারেল গফুর জম্মু-কাশ্মীরের জনগণের অদম্য ও দৃঢ়চেতা মানসিকতার প্রশংসা করে বলেন, লাখ লাখ ভারতীয় সেনা কাশ্মীরি জনগণের ওপর নির্যাতন চালিয়েও তাদের সংগ্রামকে বন্ধ করে দিতে পারে নি। ভারত সরকারের বর্তমান দমন-পীড়নও সফল হবে না।

কাশ্মীরি জনগণের ওপর ভারতীয় সেনাদের নির্যাতন সম্পর্কে তার সরকার আন্তর্জাতিক সম্প্রদায়য়কে অবহিত করবে বলেও তিনি জানান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930