ভারত সীমান্ত রক্ষায় সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে। মূলত চীন ও পাকিস্তানের হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সীমান্তে উত্তেজনার কথা মাথায় রেখে ২০০৫ সাল থেকেই নয়া অ্যাসল্ট রাইফেলের দাবি জানিয়ে আসছে সেনাবাহিনী। এছাড়া অত্যাধুনিক লাইট মেশিনগানের দাবি উঠছিল সেই ২০০৯ সালে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি।

সীমান্তে সেনাদের হাতে তুলে দেওয়ার জন্য ৭২ হাজার ৪০০টি অ্যাসল্ট রাইফেল, ৯৩ হাজার ৮৯৫ টি কার্বাইন এবং ১৬ হাজার ৪৭৯টি লাইট মেশিনগান কিনবে ভারত। প্রায় ৫ হাজার ৩৬৬ কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেবে দেশটি।

যদিও ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, যা দেয়া হচ্ছে, তার তুলনায় অনেক বেশি অস্ত্রের প্রয়োজন রয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের ছাড়পত্র পেলেই বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে দরপত্রের আহ্বান করা হবে। নতুন অস্ত্র এসে যাবে তিন মাস থেকে এক বছরের মধ্যে। সূত্র: আনন্দবাজার

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031