14111

ঢাকা :   ভিত্তিহীন বার্তা  কয়েক দিন ধরে ফেসবুকে একটি বার্তা ঘুরে বেড়াচ্ছে। তাতে বলা হচ্ছে, নির্দিষ্ট একটি স্ট্যাটাস শেয়ার না করে, কপি করে স্ট্যাটাস আকারে পোস্ট করতে হবে। না হলে ব্যবহারকারীর সব গোপন জিনিস পাবলিক হয়ে যাবে। এমনকি মেসেজও অন্যরা দেখতে পাবেন!  কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বলছে, এই ধরনের বার্তার কোনো ভিত্তি নেই।

ফেসবুক থেকে কিছুদিন আগে বিবৃতির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে, ব্যবহারকারীরা না বুঝেই লেখাটি তাদের ফেসবুকে পোস্ট করছেন। আদতে এমন কিছু ঘটেনি। বিষয়বস্তু ব্যবহারকারীর নিজস্ব সম্পত্তি। তার পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতেই থাকছে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘ফেসবুকে শেয়ার করা বিষয়বস্তুর গোপনীয়তা নিয়ে ইদানীং হয়তো এমন পোস্ট বারবার দেখছেন, যা আপনাকে একটি বিজ্ঞপ্তি কপি ও পেস্ট করতে বলছে। এটা বিশ্বাস করবেন না। আপনার বিষয়বস্তুর মালিকানা আপনার। কীভাবে তা ভাগাভাগি করবেন তা নিয়ন্ত্রণ করবেন প্রাইভেসি সেটিংস থেকে।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031