ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সাগর (২৩) নামের এক যুবক নিহত হয়েছে ফটিকছড়ি উপজেলার ভূজপুরে । এসময় রনি (২৫) নামের আরেক যুবক গুরুতর আহত হয়। গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সাথে সাথে পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত বলে ঘোষণা করেন। আহত রনিকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। নিহত-আহত উভয়ের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকায় বলে জানা গেছে। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031