শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে  ইন্দোনেশিয়ার সুলায়িসি দ্বীপে। এতে কমপক্ষে ৭ জন নিহত ইন্দোনেশিয়ার সুলায়িসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শত মানুষ। এ সময়ে ভেঙে পড়েছে একটি হোটেলসহ বেশ কিছু ভবন। অধিবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। আজ শুক্রবার সকালে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সুলায়িসি দ্বীপের মাজেনে শহরে।

বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সাউথ চায়না মর্নিং পোস্ট। কর্মকর্তারা প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে মাজেনে শহরে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬৩৭ জন। অন্যদিকে প্রতিবেশী মামুজু প্রদেশে নিহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহত হয়েছেন কমপক্ষে দুই ডজন।


সাত সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূমিকম্প। তবে কোনো সুনামি সতর্কতা দেয়া হয়নি। নিরাপত্তা পেতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে। গত রাত একটার সময় এই ভূমিকম্প আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬০টি বাড়ি। দেশটির জাতীয় দুর্যোগ বিষয়ক এজেন্সি বলেছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল একটি বালিকা। সে সাহায্য চেয়ে চিৎকার করছিল। বলছিল, তার মা-ও আটকা পড়েছেন। তবে তিনি জীবিত আছেন। নড়াচড়া করতে পারছেন না। টেলিভিশনের খবরে বলা হয়েছে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগিদের সরিয়ে নেয়া হয়েছে জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা একটি তাঁবুতে। ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031