জঙ্গি আস্তানায় পুলিশের বিশেষ শাখা সোয়াটের ‘অপারেশন ইগল হান্ট সমাপ্তচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের। ভেতরে জঙ্গি আবুসহ চার লাশ রয়েছে। তারা আত্মঘাতী বিস্ফোরণে মারা যায় বলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুই দিন ধরে ঘিরে রাখা ওই জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত হয় বলে জানান পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক খুরশিদ হোসেন।

এর আগে বিকেল পাঁচটার দিকে সেখান থেকে এক শিশু ও এক নারীকে বের করে পৃথক দুটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারণা করা হচ্ছে, তারা গুরুতর আহত। তবে, এ ব্যাপারে বাহিনীর কারও কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজ বিকাল পাঁচটার দিকে প্রথমে একজন নারীকে এবং মিনিট বিশেক পর শিশুটিকে জঙ্গি আস্তানা থেকে বের করে আনা হয়।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জহুরুল ইসলাম জানান, অপারেশন শেষ হলেও বাড়িটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে আজ বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো অপারেশন শুরু করে সোয়াট। গতকাল সন্ধ্যায় শুরু হওয়া অপারেশন ইগল হান্ট রাত নয়টার দিকে স্থগিত করা হয়েছিল।

আজ দুপুরে জঙ্গি আস্তানার সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানোর পর সেখানে বিকট বিস্ফোরণের হয়। পরে বিকালের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটির কাছে যান। বিকাল পাঁচটার দিকে তারা ভেতর থেকে এক শিুশু ও এক নারীকে বের করে আনেন। ওই নারীর পরনে লাল রঙের সালোয়ার-কামিজ দেখা গেছে।  আর শিশুটিকে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য ঘিরে রেখে অ্যাম্বুলেন্সে ওঠান। আরেকটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় নারীকে।

বুধবার ভোররাত থেকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়। সর্বসাধারণের নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় গতকাল ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ভোররাতে বাড়িটি ঘিরে ফেলার পর বেলা ১১টা নাগাদ ঘটনাস্থল থেকে একাধিকবার গুলির শব্দ শোনা যায়। পরে বাড়ির ভেতরে অবস্থানরতদের আত্মসমপর্ণের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি কেউ। পরে ভেতর থেকে গুলি ও গ্রেনেড ছোড়া হয়। এভাবে দুই দিন ধরে চলে অভিযান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031