ইঞ্জিনচালিত নিজ ভ্যান উল্টে চালক নালু মোল্লা (৫৫) নিহত হয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় । মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জ এলাকায় ভ্যানচালক নালু মোল্লা নিজ ইঞ্জিনচালিত ভ্যান উল্টে মারাত্মক আহত হন। তাকে কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
