প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে মঙ্গা, দরিদ্র দুর্ভিক্ষ থাকে না বলে ।

বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস উপলক্ষে কর্মহীন হয়ে পড়া সাধারণ লোকদের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোনদের সহযোগিতা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোনো যুদ্ধবিধ্বস্ত দেশই এ অবস্থায় এত সহজে কেউ ঐক্যবদ্ধ করতে পারেননি। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে অগ্রগতি থেমে গিয়েছিল। এরপর আমরা ২১ বছর পর ক্ষমতায় আসার পর আবার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি শুরু হয়। যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়েছিলেন তখন কোনো সঞ্চয় ছিল না, ব্যাংকে কোনো জামানতও ছিল না। বঙ্গবন্ধু মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন। এমন কিছু ছিল না, যা রিলিফে দেয়া হয়নি।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে বাংলাদেশে তখন মঙ্গা থাকে না, দরিদ্র থাকে না, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

প্রাণঘাতী করোনাভাইরাসের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। প্রবৃদ্ধি ৮.১ অর্জন করেছিলাম। আমাদের দুর্ভাগ্য, আমরা যখন আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি এমন সময় এমন একটি অদৃশ্য শক্তির প্রভাবের আঘাত, যার ফলে সমগ্র বিশ্ব একেবারে থমকে গেছে। সারা বিশ্ব অর্থনৈতিকভাবে আক্রান্ত। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। একটি অদৃশ্য শক্তির হঠাৎ আক্রমণের ফলে সবাই বিপর্যস্ত।’

করোনাকালে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের ভূখণ্ড ছোট কিন্তু জনসংখ্যা বেশি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতি সচল রাখা উচিত। এজন্য আমাদের রয়েছে বিভিন্ন পদক্ষেপ। অন্যান্য দেশে যেভাবে মৃত্যু কিংবা আতঙ্কের ঘটনা ঘটেছে এবং মারা গেছেন এর তুলনায় আমরা কিন্তু অনেক নিয়ন্ত্রণ রাখতে পেরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনে প্রয়োজনটা অনেক বেশি। মানুষদের ক্ষুধার জ্বালাটা কিন্তু আমরা বুঝি। এ জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে। চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। এমন একটি অদৃশ্য শক্তি মোকাবিলা কিন্তু কোনো দেশই পারছে না। কত শক্তিশালী দেশকে আমরা দেখেছি, এই করোনাভাইরাস শক্তির কাছে সারেন্ডার করতে হচ্ছে। এতে লাভ হয়েছে প্রকৃতির। জলবায়ুর কারণে পরিবেশ-প্রতিবেশ নষ্ট হচ্ছিল। প্রকৃতি কিন্তু তার আপন গতিতে ফিরে যাচ্ছে। এটি একটি অদ্ভুত ব্যাপার, এ ধরনের ঘটনা কিন্তু পৃথিবীতে আর কখনও ঘটেনি। অনেক মহামারির কাহিনি জানি, দুর্ভিক্ষের কাহিনি জানি। কিন্তু এবারের বিষয়টা ভিন্ন’।

সরকারপ্রধান বলেন, আমরা পৃথিবীতে অনেক অস্ত্র ও অর্থের শক্তি দেখেছি কিন্তু করোনাভাইরাসের মতো একটা অদৃশ্য শক্তিকে কেউ মোকাবেলা করতে পারছে না। অস্ত্র ও অর্থ কোন কাজে লাগছে না।

‘পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন কারণে যে মহামারি হয়েছিলো সেগুলো দেখা গিয়েছিলো কিন্তু এই অদৃশ্য শক্তিকে দেখা যাচ্ছে না।’

জীবন ও জীবিকার জন্য সাধারণ ছুটি শিথিল করা হয়েছে বলে জানান বঙ্গবন্ধুকন্যা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728