এক মদ্যপ যাত্রীকে থানায় নিয়ে গেছেন ট্যাক্সি চালক কানাডার বৃটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যে ইংরেজি নববর্ষের রাতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত বিধান মেনে মাস্ক পরতে রাজি না হওয়ায়। ট্যাক্সির ভেতরে মাস্ক না পরায় ও চালকের মুখ স্পর্শ করায় বছরের প্রথম দিনে প্রায় ৪৬ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।

খবরে বলা হয়, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় বৃটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যে ট্যাক্সি বা অন্যান্য পরিবহনসেবা ব্যবহারের সময় যথাসম্ভব শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার বিধান রয়েছে। বিধান লঙ্ঘনকারীকে সর্বোচ্চ ১৭৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার) জরিমানা দিতে হতে পারে।

অঙ্গরাজ্যটির ভিক্টোরিয়া শহরের পুলিশ বিভাগ জানায়, নববর্ষের দিন রাত ১টার দিকে একটি ট্যাক্সিতে ওঠেন ওই যাত্রী। এরপর তাকে সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানান ট্যাক্সির চালক। কিন্তু ওই যাত্রী তা মানতে অস্বীকৃতি জানালে ট্যাক্সির চালক পুলিশকে ফোন দেন।

এরপর ওই যাত্রীকে নিয়ে পুলিশ দপ্তরের দিকে রওনা হন।

কর্মকর্তারা জানান, পুলিশের দপ্তরে পৌঁছার পর তাকে গাড়ি থেকে নামতে বলা হয়। তাতেও আপত্তি জানান ওই যাত্রী। পরবর্তীতে তাকে জোরপূর্বকভাবে গাড়ি থেকে নামিয়ে আটক করা হয়।

মাস্ক না পরা, নির্যাতনমূলক বা ঝগড়াটে আচরণ ও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ অমান্য করার জন্য সবমিলিয়ে তাকে ৫৪২ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৬ হাজার টাকার বেশি) জরিমানা করা হয়। এখন অবদি এটিই কানাডায় করোনা সংশ্লিষ্ট আইনে ভিক্টোরিয়া পুলিশ বিভাগের আরোপ করা সর্বোচ্চ জরিমানার অঙ্ক।

এছাড়া, প্রকাশ্যে নেশাগ্রস্থ থাকার দায়েও জরিমানা করা হয় তাকে। তিনি শান্ত হওয়ার আগ পর্যন্ত তাকে দপ্তরে আটকে রাখা হয়।  তবে এই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তিনি কানাডার বাসিন্দা কিনা তা জানা যায়নি।

উল্লেখ্য, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুসারে সোমবার পর্যন্ত কানাডায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১০,৭৪০ জন। মারা গেছেন ১৫ হাজার ৯৪৪ জন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031