লোকসভা নির্বাচন ভারতে চলছে । নির্বাচন ঘিরে একে ক্ষমতাসীণ বিজেপি ও বিরোধীদলগুলোর নেতাদের পাল্টপাল্টি আক্রমণ থেমে নেই। এই ভোটের মৌসুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম প্রধান বিরোধী হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে বারবার একে অপরকে প্রচ্ছন হুঁশিয়ারি দিয়ে চলেছেন। তবে এবার মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী সুষমা স্বরাজ। মমতাকে লক্ষ্য  করে তিনি বলেন, ‘আপনি সব সীমা পার করে গিয়েছেন’।

ভোটপ্রচারে প্রায় প্রতিদিন প্রচারে যাচ্ছেন মমতা। আর বিভিন্নভাবে বিজেপি ও প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করছেন তিনি।

মঙ্গলবার মোদিকে গণতন্ত্রের থাপ্পড় দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী বলেও খোঁচা দেন তিনি। রাজ্যে এসে বারবার তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে কথা বলেন মোদি। আর তারই জবাবে মমতার এই আক্রমণ।

এরপরই টুইট করে মমতাকে কড়া জবাব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সাম্প্রতিককালে এভাবে মমতাকে আক্রমণ করার নজির নেই সুষমার।  টুইটে তিনি লেখেন, ‘মমতা জি, আপনি সব সীমা পার করে গিয়েছেন। আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আর মোদিজি দেশের প্রধানমন্ত্রী। কাল আপনাকে ওনার সঙ্গে কথা বলতে হতে পারে।’ মমতাকে হুঁশিয়ারি দিতে গিয়ে উর্দু কবি বশির বদরের লেখা দুটি লাইনের কথা উল্লেখ করেন তিনি। যার বাংলা মানে হয়, ‘শত্রুতা যত ইচ্ছা করুন। কিন্তু একটাই কথা, যদি কখনও বন্ধুত্ব করতে হয়, তখন যেন লজ্জায় পড়তে না হয়।’

মঙ্গলবার বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘নরেন্দ্র মোদি দেশের সবচেয়ে বড় দুর্যোগ৷ বাংলায় কতবার বন্যা হয়েছে, তবু কোনোদিন বাংলামুখো হয়নি। কোনওদিন টিকি পাওয়া যায়নি আর এখন বসন্তের কোকিল হয়ে এসেছে, বলছে মিত্রোঁ ভোট দে দো, কেন ভোট দেবে?’

এর আগে মমতা ফণী নিয়ে মোদীর বৈঠকে যেতে অস্বীকার করেন মমতা। বলেন, ‘উনি এক্সপায়ারি প্রধানমন্ত্রী। ওনার সঙ্গে মঞ্চ ভাগ করতে চাই না’।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930