১৫ পুরিয়া হেরোইনসহ বাছিরন বেগম (৪০) নামের এক মহিলা ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ টাঙ্গাইলের সখীপুরে । আজ ভোর রাতে উপজেলার ২নং বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও সানোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাছিরনকে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুক বাদি হয়ে ওই ইউপি সদস্যের নামে মাদক আইনে মামলা করেছেন। এর আগে গত শুক্রবার বিকালে ওই ইউপি সদস্যের কাছ থেকে মাদক ক্রেতা শিপন (৪২) নামের এক যুবককেও আটক করে পুলিশ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031