রাজধানী পিয়ংইয়ংয়ে এ মহড়া হয় নি।উত্তর কোরিয়া সম্প্রতি ব্যাপক উদ্ধার অভিযানের মহড়া চালিয়েছে। এ সপ্তাহে দেশটিতে যুদ্ধকালীন সময়ের উদ্ধার অভিযানের প্রস্তুতি হিসেবে এই মহড়া চালানো হয়। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য টেলিগ্রাফ। উত্তর কোরিয়ার মাঝারি ও ছোট আকারের শহরগুলোতে এই মহড়া অনুষ্ঠিত হয়। বিশেষ করে, পশ্চিম উপকূলীয় শহরগুলোতে।

এই অনুশীলন এমন একটা সময় হলো যখন পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। শনিবার দক্ষিণ কোরিয়াতে সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দেশটির প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং মো কে উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, বৈশ্বিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ক্রমাগত পারমাণবিক অস্ত্র এবং ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো উত্তর কোরিয়া এবং এর স্বৈরাচারী শাসক কিম জন উংকে পরিস্থিতি অনুযায়ী শায়েস্তা করা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কাছে উত্তর কোরিয়া পাত্তাই পাবে না। এই উত্তেজনাপূর্ণ অবস্থায় উদ্ধার অভিযানের মহড়া চালানোকে উত্তর কোরিয়ার যুদ্ধপূর্ব সতর্ক প্রস্তুতি হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞ। তবে এ নিয়ে ভিন্নমতও রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এ ধরণের মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়া দেশটির নাগরিকদের প্রতি সচেতন- এই বার্তা দিতে চেয়েছে। তবে এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার তিন তারকা বিশিষ্ট সাবেক লেফটেন্যান্ট জেনারেল চুন ইং বাম বলেন, আমি কখনোই উত্তর কোরিয়ায় এ ধরনের মহড়ার কথা শুনি নি। তবে এতে আমি মোটেও বিস্মিত নই। তারা (উত্তর কোরিয়া) সম্ভবত বুঝতে পেরেছে যে, পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤েপর উত্তর কোরিয়াকে ধূলিসাৎ করে দেবার হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে উত্তর কোরিয়া। এ জন্যই সতর্কতামূলক কার্যক্রম বাড়িয়েছে দেশটি।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031