একটি ঘুমন্ত আগ্নেয়গিরি ভয়াবহ এক বিপদের মুখে রয়েছে আমেরিকা! কারণ, দেশটির উত্তর-পূর্বে ইয়েলোস্টোনে অবস্থিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের মাটির নিচে চাপা পড়ে রয়েছে । যা শেষ জেগেছিল ৬৪০ হাজার বছর আগে।কিন্তু বিশেষজ্ঞদের কপালে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এর সংস্রবে থাকা ফুটন্ত কার্বন।

লন্ডনের রয়্যাল হলওয়ে-র বিশেষজ্ঞদের মতে, সাত লাখ স্কয়ার মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই ফুটন্ত কার্বনের স্তূপ। যা একটি সাগরের তুলনায় কোনো অংশে কম নয়। শুধু তাই নয়, গোটা মেক্সিকো দেশের সমান ওই ফুটন্ত কার্বনের সাগর।

বিশেষজ্ঞ দলের প্রধান ড. শ্বাশত হিয়ের মজুমদার জানান, ওই কার্বোনের মাত্র এক শতাংশও বায়ুমণ্ডলে ছাড়া মানে ২.৩ ট্রিলিয়ন তেল পোড়ানোর সমান।

ভূকম্পীয় সেন্সরের সাহায্যে গোটা ৭ লাখ স্কয়ার মাইল এলাকায় পরীক্ষা চালানো হয়েছে। ড. মজুমদার বলেন, পৃথিবীর এত নীচে পরীক্ষা চালানো অসম্ভব। তাই ভূকম্পীয় সেন্সরের ভিত্তিতেই পরীক্ষা চালানো হয়েছে।

জানা গেছে, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নীচে অবস্থিত ঘুমন্ত আগ্নেয়গিরিটি দৈনিক ৪৫ হাজার মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড ছাড়ে। যার ফলে যে কোনও দিন পরমাণু বিস্ফোরণের সমান বিস্ফোরণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

হাউ স্টাফ ওয়ার্কস নামের এক মার্কিন ওয়েবসাইটের ২০১৫ সালে প্রকাশিত রিপোর্টে আশঙ্কা করা হয়েছিল, এই বিস্ফোরণে মুহূর্তের মধ্যে কমপক্ষে ৯০ হাজার মানুষের মৃত্য হতে পারে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031