পাকিস্তানে সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীকে মাঠে নামার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশকে সাহায্য করতে এই নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণের পথে যাচ্ছে দেশটি। এ খবর দিয়েছে গালফ টুডে।
খবরে বলা হয়, দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইমরান খান। শুক্রবার তিনি বলেন, দেশজুড়ে নিয়মিত বাড়ছে কোভিড সংক্রমণ ও মৃত্যু। এখন যদি আমরা ব্যবস্থা না নেই তাহলে পাকিস্তানের অবস্থাও ভারতের মতো হতে চলেছে। জনগণকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন খান।

তবে লকডাউন ঘোষণায় আরো সময় নিতে চান পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, দ্রুত পরিস্থিতি খারাপ হচ্ছে। আমাদের হয়ত সামনের দিনগুলোতে বড় শহরগুলোয় লকডাউন জারি করতে হবে। কিন্তু এটি আমাদের অর্থনীতির জন্য ভয়াবহ হবে। এসময় ইমরানের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির মন্ত্রী এবং সচিবরা। নিজেদের মধ্যে বৈঠকে তারা কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করেন।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031