বাংলাদেশ রেলওয়ে এবং চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশন, (চায়না) এবং মজুমদার এন্টার প্রাইজ (বাংলাদেশ) যৌথভাবে এ কাজ করবে। আজ রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্রগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম হাইস্পিড ট্রেন নির্মানের উদ্দেশ্যে সম্ভাব্যতা সমীক্ষা ও ডিজাইন নির্মানের চুক্তি সই হয়।  এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মোঃ কামরুল আহসান এবং কনসালটেন্সির পক্ষে লিও উইচাও, বিজনেস ম্যানেজার, ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট।

চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা এবং ডিটেইলড ডিজাইন কাজ শেষ করবে। বাংলাদেশী টাকায় চুক্তি মূল্য ১০২ কোটি ১০ লক্ষ ৪৭ হাজার ৭৩০ টাকা । সরকারের  নিজস্ব অর্থায়নে কনসালটেন্সি সার্ভিসের কাজ করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, ঢাকা-চট্রগ্রাম রেলপথ খুবই গুরুত্বপূর্ণ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728