র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৬ ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে পরিচালনা করছে । এ অভিযানে গ্রেপ্তার করা হয় প্রায় শতাধিক মাদক বিক্রেতাকে। আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে অভিযানটি শুরু হয়। অভিযানে উপস্থিত রয়েছেন র্যাবের একাধিক ম্যাজিস্ট্রেট ও ডগ স্কোয়াড। এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। সর্বশেষ তথ্যমতে র্যাবের এই অভিযান চলছে।
