সচেতন নাগরিকসহ স্থানীয়রা মাদারীপুর সদর উপজেলার কুমাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী নুরুন্নাহার (৬) সড়ক দুর্ঘটনায় মারা যাবার ঘটনায় সোমবার বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক।

বেপরোয়াভাবে গাড়ি (ইজিবাইক) চালানো ও রাস্তার পাশে অবৈধ দোকান থাকার কারণে ওই ছাত্রীর অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় মারা যাবার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের আঞ্চলিক সড়কের সামনে স্পিডব্রেকার দেয়া ও অবৈধ দোকান তুলে নেয়ার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন রশিদ চৌকিদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা মলিসহ অন্যরা।

গত বৃহস্পতিবার দুপুরে কুমড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকান থেকে খাবার কিনে আঞ্চলিক সড়কটি পার হবার সময় নুরুন্নাহারকে দ্রুতগামী বেপরোয়া ব্যাটারিচালিত অটোবাইক ধাক্কার দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930