অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবারের বাজেটকে মানুষ রক্ষার বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, ‘টাকা কোথা থেকে আসবে সেটা ভাবিনি। আগে মানুষ বাঁচাতে হবে, খাবার দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবার আগে খরচ করবো, তারপর আয়ের চিন্তা করা হবে।’

শুক্রবার বিকালে অনলাইনে বাজেটাত্তোর সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে বাঁচাতে হবে। এটি করতে প্রয়োজনে মানুষের ঘরে ঘরে যাবো। তাদের কাছে সহযোগিতা চাইবো।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের এই ক্লান্তিকালে ব্যবসায়ীদের দায়-দায়িত্ব আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ মানুষকে বাঁচাতে আপনারা এগিয়ে আসেন।’

প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব বলে আশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম তা বেড়েছে। আমাদের প্রত্যাশা আগামী অর্থবছরের জন্য যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি অর্জন হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘স্বাস্থ্যখাতের পরই আমরা কৃষিতে আগামী অর্থবছরে সর্বোচ্চ নজর দেব।’

অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি কষ্টসাধ্য হলেও আদায় সম্ভব।’

প্রস্তাবিত বাজেটে দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এটা অর্জন হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭.৮ শতাংশ। অর্জন হয়েছে তার চেয়ে। আশা করি এবারও লক্ষ্যমাত্রা অর্জিত হব।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031