jakia..eu_114857
ঢাকা ১জুন : মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের চলতি গ্রীষ্মে  ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি করেছে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকায়।
ইউরোপে মার্কিনীদের ভ্রমণে সতর্কতা জারির ঘটনা বিরল। পররাষ্ট্র দপ্তরের দেয়া সতর্ক বার্তায় কোন সুনির্দিষ্ট হুমকির উল্লেখ করা হয়নি, তবে যারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ইউরোপে যান, তাদের সবার উদ্দেশ্যেই জারি করা হয়েছে এই সতর্কতা।
ধারণা করা হচ্ছে, ইউরোপে অধিক সংখ্যক মার্কিনীদের উপস্থিতির অর্থই হচ্ছে সন্ত্রাসীদের সম্ভাব্য আক্রমণ পরিকল্পনার জন্য তারা বড় লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সতর্কবার্তায় কিছু সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গা এবং অনুষ্ঠানের উল্লেখ রয়েছে। এর মধ্যে বিশেষ করে প্যারিসে আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের কথা বলা রয়েছে। যদিও এই টুর্নামেন্ট চলাকালে ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া জুলাই মাসে ট্যুর ডে ফ্রান্স সাইকেল রেস এবং তার পর পোল্যান্ডের ক্যাথলিক ওয়ার্ল্ড ইয়ুথ ডে’কেও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র।

প্যারিস হামলার পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় নিয়মিত ভাবেই বিভিন্ন দেশে স্বল্পকালীন ভ্রমণ সতর্কবার্তা জারি করে, তবে ইউরোপের জন্য এমন সতর্কবার্তা জারি বিরল ঘটনা। গত ২০ বছরে এই নিয়ে মোটে তিনবার মার্কিনীদের ইউরোপ সফরের উপর সতর্কতা জারি হলো। দ্বিতীয় সতর্কতাটি জারি করা হয় গত নভেম্বর মাসে ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031