যুক্তরাষ্ট্রের আদালত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অভিযোগে ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ও ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে । ২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়া হয়। এর একটি অংশ ফিলিপাইনের আরসিবিসির মাধ্যমে দেশটির ক্যাসিনোতে চলে যায়। ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংক বাদী হয়ে মার্কিন আদালতে মামলাটি করেছিল। খবর এনকোয়ারার এর।

পত্রিকাটি জানিয়েছে, ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ক্যাসিনো পরিচালনাকারী কোম্পানি ব্লুমবেরি সোমবার স্টক এক্সচেঞ্জকে আলোচিত মামলাটি খারিজ হয়ে যাওয়ার কথা জানায়।

গত বছরের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মামলাটি করে বাংলাদেশ ব্যাংক। মামলায় আরসিবিসিকে এ ঘটনার জন্য দায়ী করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা, ফিলিপাইনের মানি এক্সচেঞ্জ হাউস, দুটি ক্যাসিনো এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আসামি করা হয়। আসামির তালিকায় আরসিবিসি ব্যাংকসহ ৬টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির নাম রাখা হয়েছিল।

এতে চুরি হওয়া অর্থসহ মামলা পরিচালনার সমুদয় ব্যয় এবং দোষীদের শাস্তি দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের উপস্থিতিতে নিউইয়র্কের ম্যানহাটনের সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইনি প্রতিষ্ঠান কোজেন ও’কোনর বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলাটি করে। বাংলাদেশ ব্যাংক বনাম রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন শিরোনামে করা এ মামলার নথিভুক্তির নম্বর হচ্ছে ১৯-০০৯৮৩।

উল্লখ্য, ২০১৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) থাকা বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এনকোয়ারারের তথ্য অনুসারে, গত ২০শে মার্চ সংশ্লিষ্ট আদালত মামলাটি খারিজ করে দেয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031