কযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার কিম জন উনের সঙ্গে বৈঠক করতে রবিবার উত্তর কোরিয়া যাচ্ছেন । পারমাণবিক নিরস্ত্রীকরণের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এবারের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ খবর জানানো হয়।

দ্যা গার্ডিয়ানের বরাত দিয়ে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, অক্টোবরের ৬ থেকে ৮ তারিখের মধ্যকার এই সফরে পম্পেও উত্তর কোরিয়ার পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনেও যাবেন।

নুয়ার্ট আরও বলেন, ‘এ দিয়ে চতুর্থবারের মতো উত্তর কোরিয়ায় যাচ্ছেন প¤েপও, যা কিনা ১২ মাসের কম সময়ে। এটা নিরস্ত্রীকরণের ক্ষেত্রে অগ্রগতি ও গতিশীলতার প্রমাণ। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে যদিও অনেক পথ বাকি। তারপরেও সামনের আলোচনায় আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিবো।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930