এবার পদত্যাগ করলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার নির্বাচনে পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে । ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে এর আগের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও পদত্যাগ করেছিলেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, একদিকে ট্রাম্পের সঙ্গে মার্ক এসপারের মতবিরোধ ছিল। পাশাপাশি তার পুনঃনিয়োগের সম্ভাবনাও অনেকটা কমে গিয়েছিল। এ কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে থাকতে পারেন।

এনসবিসি বলছে, সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর মন্ত্রিসভার সদস্যরা এমনিতেই পদত্যাগ করেন, যাতে প্রেসিডেন্টের জন্য নতুন মন্ত্রিসভা গঠনের পথ সহজ হয়। কিন্তু মার্ক এসপারের বিষয়টা একটু ভিন্ন। সেটা হলো- নির্বাচনের পর ট্রাম্প তাকে বরখাস্ত করবেন- এমন জল্পনা-কল্পনা আগে থেকেই ছিল। সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই নিজ থেকে পদত্যাগপত্র জমা দিলেন এসপার।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে অনেক উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিংবা বরখাস্ত হয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে যত মন্ত্রী, উপদেষ্টা এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পদত্যাগ করেছেন বা পদত্যাগে বাধ্য করা হয়েছে, কিংবা বহিষ্কার করা হয়েছে- তা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031