কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মেক্সিকো থেকে আসা অভিবাসী শিশুদের মা-বাবা থেকে আলাদা করার যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ভুল বলে আখ্যা দিয়েছেন ।

অবৈধভাবে সীমান্ত পার হয়ে আমেরিকায় যাওয়ার সময় ধরা পড়া মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সিদ্ধান্তেরই সমালোচনা করলেন ট্রুডো।

বুধবার সাংবাদিকদেরকে ট্রুডো বলেন, আমেরিকায় যা চলছে তা ভুল। আমি কল্পনা করতে পারছি না বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলো কীভাবে এই যন্ত্রণা সহ্য করছে। অবশ্যই আমরা কানাডায় এ ধরনের কোনো কিছু করি না। এছাড়া মার্কিন এই পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট জানান তিনি।

ট্রাম্প প্রশাসন বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের বিষয়ে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করছে। আর সীমান্তে পরিবার থেকে শিশু সন্তানদের আলাদা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এখন পর্যন্ত কয়েক হাজার শিশু এই প্রক্রিয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031