মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনে ইউক্রেনের জন্য চার হাজার কোটি মার্কিন ডলারের একটি নতুন সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছেট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

সহায়তা প্যাকেজের চূড়ান্ত বাস্তবায়নের জন্য এখন তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।

রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় সহায়তা প্যাকেজটি আগামী পাঁচ মাসে ইউক্রেনকে সাহায্য করার উদ্দেশ্যে পাঠানো হবে। এ প্যাকেজের মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং অস্ত্রের জন্য অর্থ। সেই সঙ্গে ১০০ কোটি ডলার মানবিক সহায়তা, যার মধ্যে রয়েছে তিন মাসের সংঘাতের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি মোকাবিলায় সহায়তা করার অর্থ।

এর আগে গত সপ্তাহে সিনেটের নিম্নকক্ষে প্যাকেজ সংক্রান্ত প্রস্তাবটি একতরফাভাবে পাস হওয়ার পর এবার সিনেটে ৮৬-১১ ভোটে তা অনুমোদিত হওয়ায় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার উদাহরণ পাওয়া গেল। এমন এক সময়ে বিষয়টি সামনে এলো যখন রাজনৈতিকভাবে বিভক্ত কংগ্রেস প্রায়ই ভোটের ক্ষেত্রে তীব্রভাবে দ্বিধাবিভক্ত হয়ে থাকে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031