একটি বগির সামনের চার চাকা লাইনচ্যুত হয়েছে মীরসরাইয়ে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের । গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় আসলে হঠাৎ ট্রেনের একটি বগির চাকা রেললাইন থেকে সটকে পড়ে লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এত হতাহতের ঘটনা ঘটেনি।

সীতাকুণ্ড জিআরও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মালবাহী রেলগাড়ির ইঞ্জিনের ৭ নম্বর বগির সামনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেনে আপলাইনের মধ্য দিয়ে চলাচল করবে এবং কুমিল্লা জেলার লাকসাম থেকে রিলিপ ট্রেন আসলে মালবাহী রেলগাড়ির চাকা উদ্বার কাজ শুরু হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031