আদালত রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হবার ঘটনায় করা মামলায় জাবালে নূরের মালিকসহ ছয়জনের বিচারকাজ শুরু করার জন্য ১লা নভেম্বর ধার্য করেছেন ।
ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস বৃহস্পতিবার ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আদেশ দেন।

ছয় আসামির মধ্যে জাবালে নূরের একটি বাসের মালিক মো. শাহাদাত হোসেন আকন্দ, চালক মাসুম বিল্লাহ, হেলপার মো. এনায়েত হোসেন এবং আরেক বাসচালক মো. জোবায়ের সুমন অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।

জোবায়ের সুমন যে বাসের চালক ছিলেন, তার মালিক মো. জাহাঙ্গীর আলম ও হেলপার মো. আসাদ কাজীকে পলাতক দেখিয়ে এ মামলার বিচারকাজ শুরু হচ্ছে।
আসামি পক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দন্ডবিধির ৩০৪, ২৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন।
আদালত সূত্রে জানা যায়, চার্জশিটে আসামিদের ৩০২ ধারায় অভিযুক্ত না করে ৩০৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে। ৩০২ ধারায় অভিযুক্ত করা হলে মামলাটি হত্যা মামলা হিসেবে চিহ্নিত হতো এবং এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেয়া সম্ভব হতো।
মামলায় দন্ডবিধির ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ ধারায় অভিযুক্ত করায় আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তার মতে, এটি দুর্ঘটনা। আর কোনো দুর্ঘটনা ইচ্ছাকৃত হয় না। জবানবন্দিতে ঘাতক চালক স্বেচ্ছায় গাড়িচাপা দেয়ার কথা উল্লেখ করলেও এটি পূর্বপরিকল্পিত না। তাই ৩০৪ ধারায় আসামিদের অভিযুক্ত করা হয়েছে।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031