চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি ঢাকা প্লাটুন বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে । ইতিমধ্যেই টসে জিতে প্লাটুনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ম্যাচে গুরুতর আহত হয়ে হাতে ১৪টি সেলাই নিতে হয়েছে তাকে। গুরুতর এই চোট নিয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে আগ্রহ দেখিয়েছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। অবেশেষে হাতে ব্যান্ডেজ নিয়েই টস করতে দেখা গিয়েছে মাশরাফিকে।

উল্লেখ্য, এর আগে গত (১১ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে রুশোর ক্যাচ নিতে গিয়ে হাতের তালুতে মারাত্মক চোট পান ঢাকা প্লাটুন অধিনায়ক। তারপর রক্তাক্ত হাত নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। ঐ ম্যাচে খুলনার বিপক্ষে হারের খবর আসতে না আসতে আরও দুঃসংবাদ নিয়ে আসে ঢাকা প্লাটুন। যেখানে হাসপাতালে ছুটতে হয় মাশরাফিকে এবং ১৪টি সেলাই করতে হয়েছে তার হাতে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031