শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমালকে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার আসন্ন দুই ম্যাচে দর্শক হয়ে খেলা দেখতে হবে। স্লো ওভার রেটের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সিরিয়াস স্লো ওভার রেটের দায়ে এমন শাস্তি পোহাচ্ছেন চান্ডিমাল। একই ম্যাচে স্লো ওভার রেটের দায়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ ফি’র ২০% জরিমানা করেছে আইসিসি। আর বাংলাদেশ দলের বাকি খেলোয়াড়দের ম্যাচফি’র ১০% কেটে নেয়া হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক থাকা অবস্থায় আগামী ১২ মাসের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি করলে ২ সাসপেনশন পয়েন্ট জুটবে মাহমুদুল্লাহ রিয়াদের।

ম্যাচ রেফারির রিপোর্টে বলা হয়েছে, এদিন নির্ধারিত সময়ে ১ ওভার কম বল করেছে বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ আইসিসির অভিযোগ মেনে নেয়ায় শুনানির দরকার হয়নি।
ওদিকে, নিষেধাজ্ঞায় কারণে আগামীকাল ভারতের বিপক্ষে ও আগামী ১৬ই মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না লঙ্কান অধিনায়ক চান্ডিমাল। শনিবার কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রড তার রিপোর্টে জানান, নির্ধারিত সময়ে ৪ ওভার কম বল করেছে লঙ্কানরা। এতে শ্রীলঙ্কা দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৫০% জরিমানাও করেছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করলে ম্যাচ ফির ১০% জরিমানা করা হয় দলের প্রত্যেক খেলোয়াড়কে। আর পরের প্রত্যেক ওভারের জন্য ২০% করে জরিমানা বৃদ্ধি পায়। এতে শ্রীলঙ্কা দলের অধিনায়ককে ২ সাসপেনশন পয়েন্ট দেয়া হয়েছে । ২ সাসপেনশন পয়েন্ট পেলে পরবর্তী এক টেস্ট অথবা সীমিত ওভারের দুই ম্যাচে নিষেধাজ্ঞা পোহাতে হয়। ম্যাচ রেফারির অভিযোগ মেনে চান্ডিমাল মেনে না নেয়ায় গতকাল শ্রীলঙ্কা দলের ম্যানেজমেন্টের উপস্থিতিতে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় আইসিসি। আগামী ১২ মাসের মধ্যে শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে একই সাসপেনশন পয়েন্ট পেলে আরো ২ থেকে ৮ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে চান্ডিমালকে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031