মনীষা খাতুন নামে নয় বছরের এক শিশুকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে দিনাজপুরের হিলিতে । শিশুটির মা রোজিনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে শনিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রোজিনা খাতুন হিলির বৈগ্রাম এলাকার মহসিন আলীর স্ত্রী।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দুপুরে আমরা জানতে পারি হিলির বৈগ্রাম এলাকায় রোজিনা খাতুন নামে এক নারী তার নিজের নয় বছরের সন্তানকে মারপিট করে। পরে মুমূর্ষু অবস্থায় তারা শিশুটিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় আমরা হাসপাতালে গিয়ে জানতে পারি, চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন। পরে আমরা তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী উপজেলা থেকে অ্যাম্বুলেন্স সংগ্রহ করে তাদের দিনাজপুর মেডিক্যালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়। পরে মরদেহ ময়নাতদন্ত করা হয়। তাতে মৌখিকভাবে মারধরের কারণে মৃত্যু হয়েছে বলে জানানো হয় এবং আমরাও প্রাথমিক তদন্ত করে সেটিই পাই।’

তিনি আরও বলেন, ‘শিশুটি বুকে বেশি আঘাত পেয়েছে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, হয়তো তার বুকে কিল-ঘুষি মারা হয়েছে কিংবা ফেলে দিয়ে বুকে পা দিয়ে চাপা দেওয়া হয়েছে। তারপরেও বিষয়টি তদন্ত করলে মূল ঘটনাটি বেরিয়ে আসবে।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031