বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন বরগুনার আমতলীতে । আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর এ কে স্কুল চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নুপুর নামে এক নারীর নাম জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী। এছাড়া দুর্ঘটনায় মারা যাওয়া নুপুরের ছেলে এবং অন্য নারীর নাম জানা যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
