স্থানীয় লোকজন ঘাতক তাহের মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে।হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মা ও মেয়েসহ তিনজনকে গলাকেটে হত্যা করেছে এক পাষণ্ড। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বীরসিংহ গ্রামের তাহের মিয়া এবং তার ভাই সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে তাহের মিয়া ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম ও তার মেয়ে শারমিন বেগমের গলা কাটে। প্রতিবেশী শিমুল এগিয়ে আসলে পাষণ্ড তাহের তাকেও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম মারা যান। শারমিন ও শিমুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। হামলায় জাহানারার ছেলে সুজাত মিয়াও আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অপর ছেলে আরিফ মিয়া জার্মান প্রবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031