মুক্তিযুদ্ধের বিজয় মেলা’২০১৬ মুক্তিযুদ্ধের বিজয় মেলা বীর বাঙালির অহংকার- এই স্লোগানকে সামনে রেখে বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হতে যাচ্ছে ।

এই উপলক্ষে আজ বিকাল ৪টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, মেলায় বাঙ্গালির সুস্থ ধারার সংস্কৃতির প্রতিফলন ঘটানো হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করার জন্য তাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ এর ঠিকানার সন্ধান দিতে হবে।

সভায় এবারের মেলাকে সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে বিশেষ আয়োজনের মধ্যে আগামী ১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর ২০১৬ইং তারিখ পর্যন্ত আউটার স্টেডিয়ামে মাসব্যাপী নৃৎশিল্প, কুটিরশিল্প, হস্তশিল্প এবং দেশী-বিদেশী শিল্প প্রতিষ্ঠান ও উৎপাকদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রী ও প্রদর্শন হবে।

১০ই ডিসেম্বর জিমনেশিয়াম প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় “বিজয় মঞ্চে” মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি পরিবেশিত হবে।

১০দিন ব্যাপি “বিজয় মঞ্চে” দুই শতাধিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নিবে। এছাড়া লালদিঘীর ময়দানে বৃক্ষ ও বই মেলা এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। মেলায় সার্কাস, লটারি, ভেরাইটি শো কঠোরভাবে নিষিদ্ধ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইন্দু নন্দন দত্ত, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো- চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম, মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ ইউনুছ, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, কলিমুল্লাহ চৌধুরী, এম.এ মনসুর প্রমূখ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031