আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারাগারেও। করোনা আতঙ্ক ঘরে বাইরে সবখানে বিরাজ করছে। কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকায় তিন হাজার বন্দি মুক্তি দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। চলতি সপ্তাহেই বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। খবর আনন্দবাজারের।

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ বোবদের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জামিনে ও প্যারোলে কিছু বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ রূপায়ণে প্রতিটি রাজ্যে ‘স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি’ (সালসা)-র চেয়ারম্যান, সচিব (স্বরাষ্ট্র বা কারা) এবং ডিজি (কারা)-কে নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করতে বলেছে সর্বোচ্চ আদালত।

এই কমিটি ১০১৭ জন দণ্ডিত বন্দি এবং ২০৫৯ জন বিচারাধীন বন্দিকে যথাক্রমে প্যারোলে এবং অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়ার সুপারিশ করেছে বলে কারা সূত্রের খবর। তিন মাসের জন্য মুক্তি পেতে পারেন বন্দিরা। তবে কোনো বন্দি যদি আগে এ ভাবে মুক্তি পেয়ে থাকেন, এই ক্ষেত্রে তার নাম বিবেচিত হবেন না।

পকসো, মহিলাদের যৌন হেনস্থা, রাজ্যের বিরুদ্ধে দাঙ্গাহাঙ্গামা, জাল নোট, শিশু অপহরণ, দুর্নীতি, মাদক পাচার (এ ক্ষেত্রে মাদকের পরিমাণ বিচার্য)— এই ধরনের অভিযোগে বা বাণিজ্যিক ও আর্থিক অভিযোগ এবং ‘গ্যাংস্টার’ আইনে অভিযোগে যারা বন্দি রয়েছেন, তারা অবশ্য মুক্তি পাবেন না। যেসব বিচারাধীন বন্দি রাজ্যের বাইরের বাসিন্দা এবং যাদের বিরুদ্ধে বিদেশি আইনে অভিযোগ রয়েছে, তারাও এই মুক্তির তালিকায় থাকবেন না।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031