কোনো কথা বলতে রাজি নন মির্জা ফখরুল কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপ বিষয়ে । সাংবাদিকদের পীড়াপীড়িতে তিনি বলেছেন, ‘এটা ওনাকে (ওবায়দুল কাদের) জিজ্ঞেস করুন। আমি এ বিষয়ে কিছু বলবো না।’

শুক্রবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন ফখরুল। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপ বিষয়ে জানতে চান তারা।

সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেছেন বিএনপি মহাসচিব। ফোনালাপে মির্জা ফখরুল বিএনপি-প্রধানের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন বলে জানান কাদের।

তবে ফখরুল ফোনালাপের প্রসঙ্গ এড়িয়ে মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। সরকারকে অন্য কোনো রাজনীতি না করার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ম্যাডামের মুক্তির দাবি জানাচ্ছি।  বিভিন্নভাবে কথা বলছি।  সারা দেশবাসী তার মুক্তি কামনা করছে। তার পরিবারের পক্ষ থেকে অ্যাডভান্স চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। বাকি প্রশ্নগুলো সব অবান্তর। কথা একটাই দেশনেত্রীর শরীরের অবস্থা গুরুতর। তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকেই আবেদন করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘সরকারের এখন এগুলো নিয়ে অন্য কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেয়া উচিত।’ 

এসময় পুনরায় ওবায়দুল কাদেরের ফোনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে চলে যান।

এর আগে খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। তারা আগামী সপ্তাহে পুনরায় জামিনের আবেদন করার সিদ্ধান্ত নেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031