মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপন করেছেন ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের স্লোগান তুলে ।
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান বলেছে, ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করতে হবে।
গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি ফোনালাপে এ মন্তব্য করেন। তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ মেনে নেওয়া যায় না।
এটাকে মোকাবেলায় সব মুসলিম দেশকে এগিয়ে আসতে হবে। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি মুসলিম বিশ্বের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের স্লোগান তুলে কথিত শান্তি
পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপন করেছেন। এ সময় তার পাশে ছিলেন
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন-ইহুদিবাদী এই
পরিকল্পনায় ঐতিহাসিক জেরুজালেম আল-কুদস শহরকে ইসরাইলি ভূখ-ের অন্তর্ভুক্ত
করা হয়েছে।
সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
