অনশন করছেন প্রেমে প্রতারণার শিকার এক মুসলিম প্রেমিকা তার হিন্দু প্রেমিকের বাড়িতে। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বনকুড়াইল গ্রামে। এই নিয়ে এলাকায় জনসাধারণেরর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলে বৃহস্পতিবার প্রেমিক জয়দেব চন্দ্রের বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিক জয়দেব চন্দ্র ও প্রেমিকা স্থানীয় স্কুলে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার সকাল থেকে অদ্রত্বের ছেলে প্রেমিক জয়দেবের বাড়িতে একই গ্রামের স্কুল পড়ুয়া এক মেয়ে বিয়ের দাবিতে অনশন করছে। এর আগেও দুইবার একই দাবিতে ছেলে বাড়িতে উঠলে ছেলের অভিভাবকরা মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। তবে, বর্তমানে ছেলের পরিবারে ছেলের মা আর বৃদ্ধ দাদু ছাড়া আর কেউ বাড়িতে নেই বলে প্রতিবেশীরা জানান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031