যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় বা একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে । এ সংখ্যা ৮৬৫। এ যাবত একদিনে এই সংক্রমণে এটাই সর্বোচ্চ রেকর্ড। জনস হপকিনস ইউনিভার্সিটির ডাটা অনুযায়ী, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ৩৮৭০ জন। চীনে যখন প্রথম করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখনকার চেয়ে এই সংখ্যা অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্রে মৃতের এই সংখ্যা ইতালি, স্পেন এবং ফ্রান্সের চেয়ে সামান্য কম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031