ঋতুপরিক্রমায় হেমন্ত কাল।  শুরু হয়েছে কার্তিক মাস। ভোরে কুয়াশার দেখাও মিলছে। অথচ এরই মধ্যে দেশের কিছু অঞ্চলে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ।

ময়মনসিংহ, রাঙামাটি, চাঁদপুর ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বেল জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই তাপপ্রবাহ সহসাই প্রশমিত হতে পারে। বিপরীতে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। মধ্য বঙ্গোপসাগরে পরবর্তী দুই দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী ৩ দিনের শেষ দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728