মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন । বৃহস্পতিবার তিনি অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি আশ্রয় কেন্দ্রে গিয়ে আটক শিশুদের খোঁজ খবর নেন। এই আশ্রয় শিবিরে কয়েক মাস বয়সী শিশুও রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, ডোনাল্ড ট্রা¤েপর কঠোর অভিবাসন নীতির কারণে পারিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী অসংখ্য পরিবার। অভিবাসীদের আটকে রেখে বিচার করা হচ্ছে।
শুরু থেকেই শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার বিপক্ষে কথা বলেছেন মেলানিয়া। তবে তার মুখপাত্র স্টেফানি গ্রিশাম জানিয়েছেন, এ বিষয়ে ট্রা¤পকে রাজি করাতে পারেননি মেলানিয়া। মেলানিয়ার সঙ্গে সুর মিলিয়েছেন সাবেক ফার্স্টলেডি লরা বুশ। তিনি বলেছেন, শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা উচিত না।
শিশুদের বিচ্ছিন্ন না করার জন্য মার্কিন আদালতেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ট্রা¤প প্রশাসন এখন পর্যন্ত জোরেশোরেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
