মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন হবিগঞ্জের শায়েস্তগঞ্জে । বৃহস্পতিবার বিকালে উপজেলার উবাহাটা হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ সদরের নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের ময়না তালুকদার, একই উপজেলার মন্নান মিয়া ও ভাটি শৈইলজুড়া গ্রামের সোহেল মিয়া।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, বিকাল তিনটার দিকে শায়েস্তাগঞ্জগামী একটি মোটরসাইকেল ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে দুইজন মারা যান। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর মারা যান ময়না তালুকদার।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930